বিগত বেশ কিছুদিন ধরেই মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বেড়ে গিয়েছে গরুপাচার। যা আটকাতে তৎপর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। তার আগেই এক বন্ধুত্বপূর্ণ ভলিবল খেলার মাধ্যমে সীমান্তে যৌথ পাহাড়া শুরু করলো বি এস এফ ও বিজিবির জাওয়ানেরা। রবিবার সকালবেলা মালদার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সুখনগর এলাকায় এই খেলার আয়োজন করা হয় বি এস এফের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বি এস এফের ৮২নম্বর ব্যাটেলিয়ান ও বিজিবির আধিকারীক,জাওয়ান ও দুই দেশের কয়েক হাজার মানুষ।
ভারত ও বাংলাদেশের মানুষ জানান এই খেলা অনুষ্ঠিত হওয়ায় তারা খুব খুশি। যদি প্রতি বছর দুই বার করে এই খেলা আয়োজিত হয় তাহলে সাধারন মাউস খুব খুশি হবে এবং দুই দেশের মধ্যে মেল বন্ধন বারবে। দুই দেশের জাওয়ানেরা ও আধিকারিকেরা জানান, তাদের এই খেলা আয়োজন করার মুল উদ্দেশ্যে হল দুই দেশের মধ্যে সুসম্পর্কে গড়ে তোলা।